সালাতু কাজায়িদ দাঈন
মুফতি মুহাম্মাদ উছমান গনী
হজরত আবু উমর (রা.) থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-এর দরবারে এসে বললেন, ইয়া রাসুলুল্লাহ! আমার ঋণ আছে; কিন্তু তা পরিশোধ করার ক্ষমতা নেই। উত্তরে রাসুলুল্লাহ (সা.) বললেন, তুমি দুই রাকাত করে চার রাকাত নফল নামাজ আদায় করো; ইনশা আল্লাহ তোমার ঋণ পরিশোধ হয়ে যাবে।
সালাতু কাজায়িদ দাঈন নামাজের নিয়ত বা সময় অন্ন সক্ল নফল নামাজের মতোই ৷
নামাজের নিয়ত আরবীতে:
“নাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লা-হি তা‘আ-লা- রাক‘আতাই ছালা-তি
সালাতু কাজায়িদ দাঈন -নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা- জিহাতিল্ কা‘বাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার”।
বাংলায় নিয়ত:
“আমি ক্বেবলামূখী হয়ে আল্লাহ্ এর উদ্দেশ্যে সালাতু কাজায়িদ দাঈন দু‘রাক‘আত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম- আল্লাহু আকবার”।
ঋণ পরিশোধের দোয়া:
আল্লাহর কাছে সাহায্য কামনার উপায় হিসবে নিম্নে হাদীস থেকে দু’টি দোয়া আপনার জন্য পেশ করছি। ওলামায়েকেরামের অভিমত হলো, দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে ঋণমুক্তির জন্য সাহায্য কামনা করলে, আল্লাহতায়ালা ঋণগ্রস্ত ব্যক্তিকে সব ধরনের ঋণ থেকে মুক্ত করেন।
১. ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﻛْﻔِﻨِﻲ ﺑِﺤَﻼَﻟِﻚَ ﻋَﻦْ ﺣَﺮَﺍﻣِﻚَ، ﻭَﺃَﻏْﻨِﻨِﻲ ﺑِﻔَﻀْﻠِﻚِ ﻋَﻤَّﻦْ ﺳِﻮَﺍﻙَ
উচ্চারণ: আল্লাহুম্মাকফিনী বি হালালিকা আন হারামিকা, ওয়া আগনিনী বিফাযলিকা আ’ম্মান সিওয়াক।<br>
অর্থ: হে আল্লাহ! হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট কর। আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে স্বচ্ছলতা দান কর।
একবার হযরত আলী রাযি.-এর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইলেন। এসময় আলী রাযি. তাকে বললেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব না, যা আমাকে রাসূলুল্লাহ ﷺ শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পড় তাহলে আল্লাহই তোমার ঋণমুক্তির ব্যাপারে দায়িত্ব নিবেন। যদি তোমার ঋণ পর্বতসমানও হয়।
এরপর আলী রাযি. ওই ব্যক্তিকে উক্ত দোয়া পড়তে বলেছিলেন। (তিরমিযি ৩৫৬৩, আহমদ ১৩২১)<br>
২. « ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦَ ﺍﻟْﻬَﻢِّ ﻭَﺍﻟْﺤَﺰَﻥِ، ﻭَﺍﻟْﻌَﺠْﺰِ ﻭَﺍﻟْﻜَﺴَﻞِ، ﻭَﺍﻟْﺒُﺨْﻞِ ﻭَﺍﻟْﺠُﺒْﻦِ، ﻭَﺿَﻠَﻊِ ﺍﻟﺪَّﻳْﻦِ ﻭَﻏَﻠَﺒَﺔِ ﺍﻟﺮِّﺟَﺎﻝِ ».
উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আ‘ঊযু বিকা মিনাল-‘আজযি ওয়াল-কাসালি, ওয়া আ‘ঊযু বিকা মিনাল-বুখলি ওয়াল-জুবনি, ওয়া আ‘ঊযু বিকা মিন দ্বালা‘য়িদ্দাইনি ওয়া গালাবাতির রিজা-ল।
অর্থ: হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে।”
হযরত আনাস রাযি. হতে বর্ণিত, রাসূল ﷺ চিন্তাযুক্ত অবস্থায় উক্ত দোয়া পড়তেন। (বুখারী ২৮৯৩)
উল্লেখ্য, বাংলা উচ্চারণ পাঠকের সুবিধার্থে দেয়া হয়েছে। মূলতঃ বিশুদ্ধ উচ্চারণ এভাবে লেখার মাঝে আসে না। সুতরাং একজন আলেমের কাছ থেকে বিশুদ্ধ উচ্চারণে দোয়াগুলো শিখে নিতে হবে। তারপর আমল করতে হবে।
ঋণ পরিশোধের দু‘আ-২
নবী (সাঃ) ঋণ হতে আল্লাহর নিকট বেশি বেশি আশ্রয় প্রার্থনা করতেন, যা দেখে এক ব্যক্তি তাঁকে জিজ্ঞাসা করেনঃ আল্লাহর রাসূল! আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করেন? নবী (সাঃ) বলেন:
” ﺇﻥ ﺍﻟﺮﺟﻞ ﺇﺫﺍ ﻏﺮﻡ ﺣﺪّﺙ ﻓﻜﺬﺏ ﻭ ﻭﻋﺪ ﻓﺄﺧﻠﻒ – ” ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ
“মানুষ ঋণী হলে, যখন কথা বলে, মিথ্যা বলে এবং অঙ্গীকার করলে অঙ্গীকার ভঙ্গ করে।” [বুখারী, অধ্যায়ঃ ইস্তিকরায, নং ২৩৯৭]
তাই তিনি (সাঃ) বলতেনঃ
” ﺃﻟﻠّﻬﻢَّ ! ﺇﻧّﻲ ﺃﻋﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦَ ﺍﻟﻜَﺴَﻞِ ﻭﺍﻟﻬَﺮَﻡِ ﻭﺍﻟﻤﺄﺛَﻢِ ﻭﺍﻟﻤَﻐْﺮَﻡِ ” – ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ
উচ্চারণঃ আল্লাহুম্মা! ইন্নী আউযুবিকা মিনাল্ কাসালি, ওয়াল্ হারামি, ওয়াল্ মা’ছামি, ওয়াল্ মাগ্রাম ৷
অনুবাদঃ ‘‘হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি অলসতা, অধিক বার্ধক্য, গুনাহ এবং ঋণ হতে।”
[মুসলিম, অধ্যায়ঃ যিকর ও দুআ, নং৬৮৭১]
তিনি (সাঃ) আরো বলতেনঃ
” ﺍﻟﻠﻬﻢ ! ﺇﻧﻲ ﺃﻋﻮﺫ ﺑﻚ ﻣﻦ ﺍﻟﻬﻢ ﻭﺍﻟﺤﺰﻥ، ﻭﺍﻟﻜﺴﻞ، ﻭﺍﻟﺒﺨﻞ، ﻭﺍﻟﺠﺒﻦ، ﻭ ﺿﻠَﻊ ﺍﻟﺪﻳﻦ، ﻭﻏﻠﺒﺔ ﺍﻟﺮﺟﺎﻝ – ” ﺭﻭﺍﻩ ﺍﻟﻨﺴﺎﺋﻲ
উচ্চারণঃ “আল্লাহহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল্ হাম্মি ওয়াল্ হাযানি, ওয়াল্ আজ্যি ওয়াল্ কাসালি, ওয়াল্ বুখ্লি ওয়াল্ জুব্নি, ওয়া যালাইদ্দাইনি ওয়া গালাবাতির রিজাল।”
অর্থ, ‘হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি, চিন্তা-ভাবনা, অপারগতা,অলসতা, কৃপণতা এবং কাপুরুষতা থেকে। অধিক ঋণ থেকে এবং দুষ্ট লোকের প্রাধান্য থেকে।’ [নাসাঈ, অধ্যায়ঃ ইস্তিআযাহ, নং ৫৪৭৮]
খবর বিভাগঃ
নামাজ